ঢাকাSaturday , 11 February 2023
  • অন্যান্য

খলিফা জনকল্যাণ সংগঠন এর পক্ষ থেকে এক লক্ষ টাকা প্রদান।

Link Copied!

 

মো: নাসির উদ্দিন শাহ্, আগৈলঝাড়া প্রতিনিধি:-

অদ্য ১০ই ফেব্রুয়ারী রোজ শুক্রবারে খলিফা জনকল্যাণ সংগঠন এর পক্ষ থেকে উজিরপুর খলিফা বাড়ি জামে মসজিদ নির্মান কাজের জন্য কমিটির হাতে নগত এক লক্ষ টাকা প্রদান করা হয়। অর্থ বিতরনের সময় উপস্থিত ছিলেন খলিফা জনকল্যাণ সংগঠন এর উপদেষ্টা পরিষদ, কার্যনির্বাহী পরিষদ, সাধারণ সদস্য ও মসজিদ কমিটির সকল সদস্যবৃন্দ। এর আগের খলিফা জনকল্যাণ সংগঠনের পক্ষ থেকে থেকে কোটালিপাড়া নিবাসী হতদরিদ্র করম আলী খলিফা কে ৪৫ হাজার ৫০০ টাকা মূল্যের একটা অটোভ্যান ক্রয় করে দেওয়া হয়। এবং কোটালিপাড়া নিবাসী আউয়াল খলিফার স্ত্রী ক্যান্সার আক্রান্ত ময়না বেগম কে চিকিৎসা বাবদ ৩২ হাজার ১৯২ টাকা প্রদান করা হয়। এই সংগঠন সম্পর্কে কার্যনির্বাহী পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক কে এম সজল ইসলাম জানান খলিফা জনকল্যাণ সংগঠন একটি অরাজনৈতিক অলাভজনক সামাজিক সংগঠন। এই সংগঠন টি খলিফা বংশের নবীন প্রবীণ সকল কে নিয়ে ২০২২ সালের পহেলা মার্চ প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা ৩৬৪ জন। এই সংগঠনের মূল লক্ষ্য হল শিক্ষা চিকিৎসা ও ধর্মীয় বিষয়ে যাদের সহযোগিতা প্রয়োজন তাদের কে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।