ঢাকাFriday , 10 February 2023
  • অন্যান্য

নোয়াখালীর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ঢাকায়।

Link Copied!

 

মনা,নিজস্ব প্রতিনিধিঃ
নোয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে আজ গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকার মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম মো.শাহ আলম বাবু ওরফে বাবলু সোনাইমুড়ী উপজেলার দক্ষিণ শাকতলা গ্রামের হাজী সালেহ আহম্মদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভূক্ত দায়রা-২৫০/১০, জিআর-৯৮০/০৯ এর যাবজীবন সাজাপ্রাপ্ত আসামি বাবলুকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘদিন এলাকা থেকে পলাতক ছিলেন।

এই বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বলেন, গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।