ঢাকাThursday , 9 February 2023
  • অন্যান্য

সাতক্ষীরার শ্যামনগরের কৈখালীতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু।

Link Copied!

 

স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পরানপুরে বিদ্যুৎপৃষ্টে একজনের মৃত্যু হয়েছে। তিনি পরানপুর গ্রামের মৃত, মোঃ জিহাদ আলীর পুত্র মোঃ নুর ইসলাম গাজী। ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৯ টার দিকে তার নিজস্ব মৎস্য ঘেরে বৈদ্যুতিক মটর দিয়ে পানি উঠাতে গেলে এ দুর্ঘটনা ঘটেছে বলে তার পরিবার সূত্রে জানা যায়।

পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আইয়ুব আলী জানান, সকালের দিকে ধান ক্ষেতে পানি দেওয়ার জন্য মোটর সংযোগ দেওয়ার সময় অসাবধানবশত বিদ্যুৎ স্পৃর্শে গুরত্বর আহত হয়।

তাকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথিমধ্যে তার মৃত্যু হয়।

শ্যামনগর থানার ওসি মোঃ নূরুল ইসলাম বাদল, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।