ঢাকাThursday , 9 February 2023
  • অন্যান্য

শ্যামনগরে মাদ্রাসার ছাত্রীর আত্মহত্যা ।

Link Copied!

শেখ নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার:

শ্যামনগরে গলায় ওড়না পেঁচিয়ে সুফিয়া খাতুন(১৮) নামে এক মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারী) গভীর রাতে পরিবারের অজান্তে নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।

সে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের চালিতাঘাটা গ্রামের নকল আলী ঢালীর কন্যা ও স্থানীয় দরগাহপুর এনডিএস ফাজিলা মাদ্রাসার আলিম ১ম বর্ষের ছাত্রী।

পরিবারের বরাত দিয়ে ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবু বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। মেয়েটির রোগগ্রস্থ ও মাথায় সমস্যা ছিল বলে তিনি জানান।

শ্যামনগর থানার ওসি মোঃ নূরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।