ঢাকাThursday , 9 February 2023
  • অন্যান্য

মাননীয় আইজিপি মহোদয়ের যশোর জেলায় আগমনে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান।

Link Copied!

এস কে অজিবর রহমান।
অদ্য ০৬/০৩/২০২৩খ্রিঃ সকাল ১০.৪০ঘটিকায় ঢাকা হতে বিমান যোগে যশোর বিমান বন্দরে আসেন বাংলাদেশ পুলিশের অভিভাবক মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম মহোদয় ও তার সহধর্মিণী বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সম্মানিত সভানেত্রী ডাঃ তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী।

এসময় বিমান বন্দরে মাননীয় ইন্সপেক্টর জেনারেল(আইজিপি)মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান খুলনা রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব মঈনুল হক, বিপিএম(বার), পিপিএম মহোদয় ও যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয় এবং একই সাথে সম্মানিত পুনাক সভানেত্রী মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরবর্তীতে মাননীয় ইন্সপেক্টর জেনারেল(আইজিপি)মহোদয় ও তার সহধর্মিণী সম্মানিত পুনাক সভানেত্রী যথাযথ মটরকেড ও প্রটোকলসহ বিমান বন্দর হতে পুলিশ অফিসার্স মেসের উদ্দেশ্যে রওনা করেন এবং অফিসার্স মেসে আসলে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় মাননীয় ইন্সপেক্টর জেনারেল(আইজিপি)মহোদয়কে একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ২৭জন পুলিশ সদস্যের সমন্বয়ে একটি চৌকস টিম গার্ড অব অনার(সালামী)প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।