ঢাকাThursday , 9 February 2023
  • অন্যান্য

সাতক্ষীরার কালিগঞ্জে খানবাহাদুর আহছানউল্লাহ্ (রঃ) এর ওরস শুরু কাল।

Link Copied!

 

শেখ নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার:

 

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নলতা শরীফে বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক, মুসলিম রেনেসাঁর অগ্রদূত, সুফী-সাধক, পীরে কামেল সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লহ হজরত শাহ্ছুফী খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ৫৯ তম পবিত্র ওরছ শরীফ আগামী বৃহস্পতিবার থেকে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে শুরু হচ্ছে।

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং ওরছ শরীফ উদযাপন কমিটির আহবায়ক ও নলতা পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ মোঃ আঃ রাজ্জাক ও কেন্দ্র‍ীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এম.পি এর সুনিপুন তত্ত্বাবধানে অনুষ্ঠিতব্য ওরস শরীফ সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে প্রস্তুতি পুরাদমে এগিয়ে চলেছে।

দেশ-বিদেশ থেকে ওরছ শরীফে আসা ভক্তবৃন্দের থাকা খাওয়ার জন্য কয়েকটি গেস্ট হাউজ, স্কুল-কলেজসহ কয়েকশত অস্থায়ী আস্তানা করা হয়েছে। তাছাড়া নলতা পাক রওজা শরীফ, মিশন অফিস, পীর আম্মার মাজার শরীফ, মাহফিল মাঠ, মসজিদ, সকল গেস্ট হাউজ, পীর ভবন, রন্ধনশালা, কুলখানী মাঠ, যানবাহন গ্যারেজ, তথ্য ও অনুসন্ধান কেন্দ্র, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ট্রাফিকসহ অন্যান্যদের আবাসন ব্যবস্থা, গেট, প্যান্ডেল, লাইটিং, প্রধান বা সকল সড়ক এবং আশপাশের সকল বাসভবন বা ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বাড়িতে বেশকিছু দিন পূর্বে থেকে নলতা শরীফ এলাকায় বিরাজ করছে সাজসাজ রব।

প্রতিদিন নলতা শরীফে আগমন ঘটছে স্থানীয়সহ দূরবর্তী বিভিন্ন স্থানের দর্শনার্থীদের। তবে ওরসের জন্য পাক রওজা শরীফ সহ চারিপাশ মনোমুগ্ধকর লাইটিং ও ফুলের কারণে মূল ওরছ শুরুর পূর্বেই স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ সকল শ্রেণি-পেশার মানুষের অব্যাহত উপস্থিতিতে এবং ওরছ শরীফের প্রতিদিন বিভিন্ন কাজের জন্য আসা অসংখ্য নারী-পুরুষের স্বত:স্ফূর্ত উপস্থিতিতে নলতা শরীফ এলাকা প্রতিদিন মানুষের মিলন মেলায় পরিণত হচ্ছে।

ওরস চলাকালীন আগতদের চলাচল যাহাতে বিঘ্নিত না হয় তাই নিরাপত্তার জন্য প্রস্তুত করা হচ্ছে সম্পূর্ণ এলাকায় সিসি ক্যামেরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।