এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।
অদ্য ৮ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখে জানুয়ারি/২০২৩ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান পিপিএম।অপরাধ পর্যালোচনা সভায় সাতক্ষীরা জেলার অপরাধ পরিসংখ্যান,আইন-শৃঙ্খলা পরিস্থিতি,মামলা রুজু ও নিষ্পত্তি,গুরুত্বপূর্ণ মামলা সমূহের তদন্তের অগ্রগতি, ওয়ারেন্ট ও সমন তামিল,আলামত ও অপমৃত্যু মামলার দ্রুত নিষ্পত্তি, ট্রাফিক আইনের প্রয়োগ ইত্যাদি বিষয় আলোচনা করা হয়। এসময় তিনি জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারির উপর জোর দিয়ে আগাম তথ্য সংগ্রহের প্রতি গুরুত্বারোপ করেন।জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সকল সার্কেল অফিসার ও থানার অফিসার ইনচার্জদের পুলিশ সুপার মহোদয় বিট পুলিশিং কার্যক্রম এবং নিয়মিত মাদক ও সন্ত্রাস বিরোধী মিটিং করাসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
অপরাধ পর্যালোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃসজীব খান,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),জনাব মোঃআতিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্),জনাব মীর আসাদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব মোঃ সাজ্জাদ হোসেন, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল),সকল থানার অফিসার ইনচার্জ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
