তিমির বনিক,ব্যুরো চিফ সিলেট:
সিলেট জেলার জকিগঞ্জ থেকে ইয়াবা ট্যাবলেটের বড় একটি চালান জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব-‘৯। বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় দেওয়ানচক গ্রামে অভিযান চালিয়ে ইয়াবার চালানটি জব্দ করা হয়। এসময় গ্রেপ্তার করা হয় পেশাদার মাদক কারবারি কামরুল হককে (৪৮)। গ্রেপ্তারকৃত কামরুল উপজেলার গঙ্গাজল এলাকার বাসিন্দা মৃত হাজী আব্দুন নুরের ছেলে। উদ্ধারকৃত চালানে ২হাজার ৪১৪ পিস ইয়াবা ট্যাবলেট রয়েছে। শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানায় র্যাব-৯। সংবাদ বিজ্ঞপ্তি র্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯’র ইসলামপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদককারবারি কামরুলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া কামরুলকে জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। আটককৃত ইয়াবা ব্যবসায়ি নিত্যনতুন কৌশল অবলম্বন করে মাদক ব্যবসা করত। সংগ্রহকৃত ইয়াবা ব্যবহার করে এই মাদক ব্যবসায়ি সিলেট বিভাগের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করত। মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯’র গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। পরে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক আসামি ও জব্দকৃত আলামত জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
