মো: নাসির উদ্দিন শাহ্, আগৈলঝাড়া প্রতিনিধি:
খুবই অভাব অনটনে দিন কাটতো তাদের এবং ভিষন কষ্ট করে লেখাপড়া করতো রাংতার আমিরুল ও গৈলার কেয়া। তারা দুজনেই SSC তে জিপিএ ৫ পায় তবে অনিশ্চিত হয়ে যায় আগামীর শিক্ষাজীবন। ভর্তি ও পড়াশোনার অন্যান্য খরচ বহন করা তাদের পক্ষে দূরহ হয়ে পরে তাদের। ঠিক তখনই বসুন্ধরা গ্রুপ এর পক্ষ থেকে কালের কন্ঠ শুভ সংঘ আগৈলঝাড়া শাখা মেধাবী ওই শিক্ষার্থীদের পড়ালেখার দায়িত্বভার বহন করার অংগীকার করেছে। সংগঠন এর সাধারণ সম্পাদক মো: নাসির উদ্দিন শাহ্ ও উপদেষ্টা ওমর আলী সানি এর একান্ত প্রচেষ্টায় গত ৩১ জানুয়ারী কালের কন্ঠ ঢাকা অফিসে তাদেরকে ২৫ হাজার করে দুজনকে নগত ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। এছাড়া তাদেরকে প্রতিমাসে ২ হাজার টাকা শিক্ষা বৃত্তি দেওয়া হবে বলে জানিয়েছেন অফিস কতৃপক্ষ।
২৫ হাজার করে টাকা ও উপবৃত্তি পেয়ে তাদের পরিবার ও এলাকাবাসী শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
