ঢাকাMonday , 6 February 2023
  • অন্যান্য

ক্ষেতলালে নবাগত শিক্ষকদের বরণ ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত।

Link Copied!

 

মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট প্রতিনিধি

আপনাদের শুভাগমনে আমাদের বিদ্যাপিঠ খুঁজে পাক প্রানের সন্ধান এই প্রতিপাদ্য নিয়ে “এসো গড়ি সুনিবিড় হৃদয়ের বন্ধন জয়পুরহাটের ক্ষেতলালে ৪৭টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতিতে ৩য় বার্ষিক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে নতুন যোগদান কৃত ১০ জন শিক্ষকদের পরিচিতি পর্ব ও তাদের ফুল দিয়ে বরণ করা হয়। পাশাপাশি উপজেলার ৩ জন অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আজ রবিবার সকাল ১০ টায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আয়োজনে ক্ষেতলাল উপজেলা পরিষদ মিলনায়তনে এ বার্ষিক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ক্ষেতলাল উপজেলা শাখার সভাপতি ওয়াদুদ ফারুক।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ক্ষেতলাল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চঞ্চলের সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা।

উপজেলা শিক্ষা অফিসার মোজাম্মেল হক,সহকারী শিক্ষা অফিসার এফাজুল ইসলাম,অচিন্ত কুমার,পৌর মেয়র সিরাজুল ইসলাম বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ক্ষেতলাল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি আলমপুর ইউনিয়ন শাখার সভাপতি আহসানুল ইসলাম নয়ন।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।