ঢাকাSunday , 5 February 2023
  • অন্যান্য

ইবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত।

Link Copied!

 

ইবি প্রতিনিধি :
স্মার্ট গ্রন্থাগার,স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিবাদ্য বিষয় নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পালিত হলো জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৩। দিনটি পালন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

৫ই ফেব্রুয়ারি (রবিবার ) সকাল ১১টায় কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারে সমবেত হয়।

সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। সম্মানিত অতিথি ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান ও উপ-গ্রন্থাগারিক মোঃ আব্দুল আজিজসহ প্রমুখ।

 

 

এরপর গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) এস.এম আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, জাতিকে আলোর মধ্যে বাঁচিয়ে রাখার প্রতিষ্ঠান হচ্ছে গ্রন্থাগার। তিনি বলেন, ২০১৮ সাল হতে জাতীয় ভাবে এদিনটি পালন করা হচ্ছে। জাতীয় ভাবে এ দিনটি পালন করার উদ্দেশ্য হচ্ছে গ্রন্থাগারের প্রতি পাঠকদের আগ্রহ সৃষ্টি করা। তিনি বলেন, আসুন আমরা প্রতিদিন অন্তত বইয়ের একটি করে পৃষ্টা পড়ি এবং বইকে আমাদের জীবনের একটি অংশ মনেকরি। তাহলেই স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।