ঢাকাSunday , 5 February 2023
  • অন্যান্য

আগৈলঝাড়ায় দুই ছেলের নির্যাতনে বিধবা মা হাসপাতালে,,

Link Copied!

 

এইচ,এম,পান্না
আগৈলঝাড়া, বরিশাল।
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার জোবারপাড় গ্রামে দুই ছেলের অমানুষিক নির্যাতনে রক্তাক্ত জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিধবা মা সুশিলা রায় (৬৫)। এ ঘটনায় শনিবার দুপুরে আগৈলঝাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ছেলেদের হাতে মা’কে মারধরের এ ঘটনাটি ঘটেছে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার জোবারপাড় গ্রামে।
ওই গ্রামের মৃত সুরেশ রায়ের বিধবা স্ত্রী আহত সুশিলা রায় বলেন, প্রায় নয় বছর পূর্বে আমার দিনমজুর স্বামীর মৃত্যুর পর থেকে অদ্যবধি বড় ছেলে শংকর রায় ও মেঝ ছেলে ঝন্টু রায় আমার কোন ভরণ পোষন দেয়নি। আমি আমার ছোট ছেলে কাঠমিস্ত্রির কাজ করা মন্টু রায়ের উপার্জনের অর্থে কোনরকম জীবন যাপন করছি।
তিনি আরো বলেন, কয়েক বছর পূর্বে শংকর ও ঝন্টু মিলে আমার কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেয়। ওই টাকা চাইতে গেলে তারা দু’জনে প্রায়ই আমাকে মারধর করে আসছিলো। এনিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠকের আয়োজন করা হলেও শংকর ও ঝন্টু কোন বৈঠকেই উপস্থিত হয়নি।
বিধবা সুশিলা রায় বলেন, শনিবার সকাল নয়টার দিকে বড় ছেলে শংকর রায় ও মেঝ ছেলে ঝন্টু রায়ের কাছে পাওনা টাকা চাইতে গেলে তারা টাকা দিবে না বলে জানিয়ে দেয়। এনিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে শংকর, ঝন্টু ও একইবাড়ির তুষার রায় অমানুষিক নির্যাতন করে আমাকে রক্তাক্ত জখম করেছে। খবর পেয়ে আমার ছোট ছেলে মন্টু রায় বাড়িতে পৌঁছে মুমূর্ষ অবস্থায় আমাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। বিধবা সুশিলা রায় তার ওপর হামলাকারী দুই ছেলে ও একই বাড়ির তুষার রায়কে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।