ঢাকাSunday , 5 February 2023
  • অন্যান্য

সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত।

Link Copied!

 

স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় আমার সংবাদের জেলা প্রতিনিধির কার্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়। সভায় আমার সংবাদের জেলা প্রতিনিধি কাজী নাসির উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক ও প্রকাশক জি.এম নূর ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুল কালাম। কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি সেলিম শাহারিয়ারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দৈনিক আমার সংবাদের কলারোয়া উপজেলা প্রতিনিধি তাজউদ্দীন আহমদ রিপন, দেবহাটা উপজেলা প্রতিনিধি এমএ মামুন, আশাশুনি উপজেলা প্রতিনিধি এসএম আলমগীর হোসেন ও তালা উপজেলা প্রতিনিধি সেকেন্দার আবু জাফর, শ্যামনগর উপজেলা প্রতিনিধি শেখ নাজমুল হাসান প্রমুখ। অনুষ্ঠানে সকল প্রতিনিধিদের ২০২৩ সালের পরিচয়পত্র, ডায়েরী, কলম প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।