ঢাকাFriday , 27 May 2022
  • অন্যান্য

শ্রীমঙ্গলে বিষধর কালনাগিনী সাপ বাসার ছাদে।

Link Copied!

তিমির বনিক, সিলেট ব্যুরো চিফ:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট এলাকার বাসিন্দা জুয়েল কানুর বাসা হতে তিন দিনের চেষ্টার পর এক বিষধর কালনাগিনী সাপ উদ্ধার করে। গত কয়েক দিন থেকে এই বিষধর সাপটির টের পেয়ে বাসার মানুষ বাংলাদেশ সেবা ফাউন্ডেশন শ্রীমঙ্গলকে খবর দিলে, লোকেরা আসলে সাপটি তার মত করে জনমানবের অস্তিত্ব বুঝতে পারলে লুকিয়ে থাকতো। এতে শত চেষ্টার পর ও গত দুই দিন ধরাছোঁয়ার বাহিরে থেকে যায়। এতে বাড়ির মানুষের আতংকিত অবস্থায় দিন কাটাচ্ছিল। শুক্রবার (২৭ মে) সকাল ১০ টার দিকে জুয়েল কানুর বাসায় তৃতীয় তলার ছাদে গেলে সাপের উপস্থিতি টের পায়। আজ বাংলাদেশ সেবা ফাউন্ডেশন শ্রীমঙ্গল কর্তৃপক্ষকে খবর দিলে ফাউন্ডেশনের মুখপাত্র সজল দেব উপস্থিত হয়। সেবা ফাউন্ডেশনের মুখপাত্র সজল দেব বন বিভাগকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে। আজ তৃতীয় দিনে অনেক চেষ্টার পর বিষধর সাপটি উদ্ধার করতে সক্ষম হয়। বাংলাদেশ সেবা ফাউন্ডেশনের শ্রীমঙ্গল মুখপাত্র সজল দেব এর সত্যতা নিশ্চিত করে প্রতিবেদককে বলেন, কালনাগিনী সাপটি বিষধর সাপের অন্যতম একটি। বন বিভাগের উপস্থিতিতে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করেও বলেন আজ বিকেলে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।