মোঃ আলামিন বেপারী
পুরোনো বন্ধুদের কাছে পেয়ে কেউ কুশল বিনিময়ে ব্যস্ত। একে অন্যকে বুকে জড়িয়ে ধরছেন কেউ। কেউ খুলেছেন গল্পের ঝাঁপি। যেন ফিরে গেছেন পুরোনো দিনে। বন্ধুদের এমন আবেগ, উচ্ছ্বাস বুঝিয়ে দিল বাঁধন আলগা হয়নি মোটেও, আছে প্রাণে প্রাণে।
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার জোবারপাড় মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৮৭ সাল থেকে ২০২২ সালের এসএসসি পাস করা শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসবের উদ্বোধন হয় শুক্রবার। ‘বন্ধুর পথে, বন্ধু সাথে’ স্লোগান নিয়ে দিনব্যাপী এ অনুষ্ঠান শেষ হয়।জোবারপাড় মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন জায়গা থেকে আশা ছাত্র-ছাত্রীদের কাছে জানতে চাইলে তারা বলেন, পুরোনো বন্ধুদের কাছে পেয়ে বেশ ভালো লাগছে।
উৎসবে অংশ নিতে শুক্রবার সকালে অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন ছাত্র-ছাত্রীরা। বেলা ১০টার দিকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জোবারপাড় মাধ্যমিক বিদ্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক ঘুড়ে পুনরায় জোবারপাড় মাধ্যমিক বিদ্যালয়ে এসে শেষ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাবু নিখিল চন্দ্র সমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ বাংলাদেশ আওয়ামীলীগ কার্যনির্বাহী সদস্য বরিশাল , এ সময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রইচ সেরনিয়াবাত উপজেলা চেয়ারম্যান আগৈলঝাড়া , জনাব সুনীল কুমার বাড়ৈ সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ আগৈলঝাড়া শাখা, জনাব আবু সালেহ মো: লিটন সেরনিয়াবাত সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ আগৈলঝাড়া শাখা, জানাবা পেয়ারা ফারুক বখতিয়ার সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ,আগৈলঝাড়া শাখার আওয়ামীলীগ যুবলীগ সভাপতি মোঃ সাইদুল সরদার প্রমুখ।
