মনা,নিজস্ব প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলার নাভারণ মহিলা আলিম মাদরাসায় ২০২২-২০২৩ শিক্ষা বর্ষের আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের পাঠদান উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০১ জানুয়ারি) সকালে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলেয়া পারভীনের সভাপতিত্বে পাঠদান উদ্বোধন অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদরাসার গর্ভনিং বডির সভাপতি আলহাজ্ব সালেহ আহমেদ।
সারা দেশের ন্যায় একযোগে ১ জানুয়ারি সকাল থেকে এইসএসসি ও আলিম সমমানের শিক্ষার্থীদের এই পাঠদান উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক আলোচনা ও বিশেষ দোয়ার আয়োজন করেন মাদরাসা কতৃপক্ষ। পরিশেষে সকল শিক্ষার্থীদের মাঝে ফুলেল শুভেচছা বিনিময় করেন প্রধান অতিথি সহ মাদরাসার শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
