তিমির বনিক, সিলেট ব্যুরো চিফ:
আজ শুক্রবার (২৭ মে) মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার এর আয়োজনে ১৪৪৩ হিজরী সালের সরকারি ও বেসরকারি হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা-২০২২ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ জাহিদ আখতার এর সভাপতিত্বে ও প্রধান অতিথি হিসেবে কর্মশালাটি উদ্বোধন করেন জেলা প্রশাসক মৌলভীবাজার মীর নাহিদ আহসান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জেলার সৌভাগ্যবান হজযাত্রীদের কাছে সকলের জন্য দোয়া কামনা করেন এবং হজযাত্রা সুষ্ঠভাবে নিয়ম মেনে সম্পন্ন করে তারা যাতে সফলভাবে হজ পালন শেষে সুস্থ, সুন্দর ভাবে দেশে ফেরত আসতে পারেন সেই অভিপ্রায় ব্যক্ত করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
