ঢাকাFriday , 3 February 2023
  • অন্যান্য

টেকনাফ পুরাতন বাস স্টেশন হতে হাইস্কুলের সামনে ফুটপাত দখল করে ব্যবসা।

Link Copied!

 

বিশেষ প্রতিনিধি/
যত্রতত্র মাছ বাজার, তরকারি বাজার বসিয়ে কিছু কিছু লোকজনকে ম্যানেজ করে ব্যবসা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

টেকনাফের বেশির ভাগ ফুটপাত ধরে হাঁটার উপায় নেই। এখানকার রাস্তার দুই পাশের ফুটপাতে গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট-স্থাপনা। ফুটপাত দখলে থাকায় পথচারীরা বাধ্য হন রাস্তায় নেমে চলতে। যত্রতত্র গাড়ি ও রিকশা পার্কিং তো রয়েছেই। ফুটপাত ব্যবসায়ীরা বলছেন, কিছু কিছু লোকজনকে ম্যানেজ করেই ব্যবসা চালাচ্ছেন তারা।

টেকনাফ পুরাতন বাস স্টেশন চত্বর থেকে হাইস্কুলের মাঠ পর্যন্ত এসব ফুতপাত দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্র ও পথচারী জানান, আমরা স্কুল, কলেজে যেতে অনেক ভোগান্তিতে পড়ি রাস্তাঘাটে যেভাবে যানজটের সৃষ্টি হয় তার জন্য দায়ী রাস্তার পাশে ভাসমান তরকারি ও মাছ বাজার যারা বসিয়েছেন।

এই বিষয়ে টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা কামরুজ্জামান বলেন, অতি শীঘ্রই অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।