এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।
অদ্য ১৯ জানুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখে জেলা পুলিশ সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্স মাঠে “পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩” এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ এবং পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম মহোদয়।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন,বাংলাদেশ বিশ্বে খেলাধুলার মাধ্যমে বিশেষতঃ ক্রিকেট খেলার মাধ্যমে পরিচিতি লাভ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,এমপি এঁর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোড মডেল হিসেবে পরিচিত হয়েছে। তার নেতৃত্বে খেলাধুলাও আমরা অনেটকা অগ্রসর হয়েছি। খেলা ও খেলোয়াড়দের উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। খেলাধুলায় বাংলাদেশ আজ সারা বিশ্বে অনন্য স্বাক্ষর রেখেছে।
তিনি আরও বলেন,পেশাগত কাজের পাশাপাশি দেহমন সুস্থ রাখতে এবং শরীর গঠন ঠিক রাখতে খেলাধুলা একান্ত প্রয়োজন, খেলাধুলা কাজের গতিকে আরও বাড়িয়ে দেয়।
পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন সদর সার্কেল টিম বনাম রিজার্ভ অফিস টিম।সদর সার্কেল টিমকে ২ উইকেটে হারিয়ে রিজার্ভ অফিস টিম চ্যাম্পিয়ন হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলায় অংশগ্রহণ করেন জনাব মোঃসজীব খান,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মীর আসাদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল),সাতক্ষীরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃআতিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্),সাতক্ষীরা সহ জেলা পুলিশে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সুধীজনরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
