ঢাকাFriday , 3 February 2023
  • অন্যান্য

অদ্য ০২ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখে বাকাল মাধ্যমিক বিদ্যালয়,সদর থানা,সাতক্ষীরাতে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়।

Link Copied!

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান পিপিএম।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,মহান আল্লাহর রহমত,পরিশ্রম এবং মা-বাবার দোয়া এই তিনটি জিনিস যার জীবনে আছে তাকে কেউ পরাজিত করতে পারবে না।আল্লাহর উপর ভরসা রেখে কঠোর পরিশ্রম করলে তোমাদের চলার পথ মসৃণ হবে।তোমরা তোমাদের লক্ষে পৌঁছে যাবে।কোন বাধা তোমাদের আটকাতে পারবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব সৈয়দ আমিনুর রহমান বাবু,সাবেক প্যানেল চেয়ারম্যান ও সদস্য,জেলা পরিষদ,সাতক্ষীরা,জনাব আবু জিহাদ ফকরুল আলম খান, অফিসার ইনচার্জ, সদর থানা,জনাব মাখন লাল বিশ্বাস,প্রধান শিক্ষক, বাকাল মাধ্যমিক বিদ্যালয়,সাতক্ষীরা এবং শিক্ষক-শিক্ষিকাবৃন্দ,অভিভাবকবৃন্দ সহ সুধীজনরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।