মোঃ আলামিন বেপারী
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এস ডি এফ) এর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গৈলা মডেল ইউনিয়ন এর ১০টি গ্রাম সমিতি নিয়ে গৈলা মডেল ইউনিয়ন পরিষদ হল রুমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অভিনস্থ স্বায়ত্তশাসিত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এস ডি এফ) এর আয়োজনে গ্রাম সমিতি ও ইউনিয়ন পরিষদের মধ্যে প্রকল্প বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৈলা মডেল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোঃ শফিকুল হোসেন টিটু তালুকদার। এ-সময় সকল ওয়ার্ডের ইউপি সদস্য বৃন্দ সহ বিভিন্ন গ্রাম সমিতির সদস্যগন উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
