ঢাকাThursday , 2 February 2023
  • অন্যান্য

আগৈলঝাড়ায় বিভিন্ন আয়োজনে দৈনিক যুগান্তরের দুই যুগ পুর্তির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত,।

Link Copied!

 

এইচ,এম,পান্না
স্টাফ রিপোর্টারঃ-

বরিশাল জেলার আগৈলঝাড়ায় দৈনিক যুগান্তরের দুই যুগ পুর্তির প্রতিষ্ঠা বার্ষিকীতে শোভাযাত্রা কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে আগৈলঝাড়া উপজেলা পরিষদ চত্তরে শোভাযাত্রা শেষে আগৈলঝাড়া উপজেলা পরিষদ হল রুমে জাতীয় দৈনিক যুগান্তরের আগৈলঝাড়া প্রতিনিধি সাইফুল ইসলাম রব এর সভাপতিত্বে আগৈলঝাড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক তপন বসু’র সঞ্চালনায় আলোচনা সভায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানা, সাবেক সভাপতি কে,এম আজাদ রহমান, সমাজসেবা অফিসার সুশান্ত বালা, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মোশারফ হোসেন, এসআই আলী হোসেন।পরে অতিথিরা পত্রিকার দুই যুগ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। আলোচনা সভায় প্রেসক্লবের সকল সদস্যবৃন্দ ছাড়াও উপজেলার বিভিন্ন কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।