ঢাকাThursday , 2 February 2023
  • অন্যান্য

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বকশীগঞ্জে সংবর্ধনা।

Link Copied!

 

ইয়াছির আরাফাত
বকশীগঞ্জ প্রতিনিধি (জামালপুর):

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ব্যারিষ্টার সামির সাত্তারকে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

১ ফেব্রুয়ারী বুধবার সকালে উপজেলা গনগন্থগারে বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির আয়োজনে এই সংবর্ধনা আয়োজন করা হয়ে।

শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আঃ হামিদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সাবেক বানিজ্য মন্ত্রী এম এ সাত্তার,পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শাহিনা বেগম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার,বীরমুক্তিযোদ্ধা ও উপজেলা আ’লীগের সহ সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিন, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন,উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালনসহ বিভিন্ন পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট ব্যারিষ্টার সামির সাত্তারকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস দিয়ে বরণ করে নেওয়া হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।