ঢাকাThursday , 2 February 2023
  • অন্যান্য

জয়পুরহাটে মাদক মামলায় এক নারী যাবজ্জীবন।

Link Copied!

 

মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মঞ্জুয়ারা বেগম (৪৫) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মঞ্জুয়ারা বেগম দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার উত্তর পাড়া গ্রামের মজিবর রহমানের স্ত্রী বলে জানা গেছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৩ সালে ১০ অক্টোবর জয়পুরহাট সদর উপজেলার বনখুর এলাকায় ইজিবাইকে তল্লাশি চালিয়ে মঞ্জুয়ারা বেগমের হাতব্যাগের ভেতর থেকে ৩৮ বোতল ফেনসিডিলসহ তাঁকে গ্রেফতার করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মনসুর রহমান। পরে ওই নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে আদালতের বিচারক এই রায় দিয়েছেন।

জয়পুরহাট জজ কোর্টের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।