ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ।
আগামী (১) বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম তাকে এ পদে নিয়োগ দেন।
বুধবার (১ ফেব্রুয়ারী) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, গত ২২ ডিসেম্বর ২০২২ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনের প্রক্টর পদে দায়িত্বের মেয়াদ শেষ হয়।তবে বিশ্ববিদ্যালয় উপাচার্য ২৩ ডিসেম্বর ২০২২ হতে ২৮ জানুয়ারি ২০২৩ (২য় মেয়াদ) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে তাঁকে পুনঃনিয়োগদান করেন।এতে গত ২৯ জানুয়ারি নতুন প্রক্টর হিসেবে অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ তাঁর স্থলাভিষিক্ত হন।তিনি অতিরিক্ত দায়িত্ব পালনকালে বিধি মোতাবেক সুযোগ-সুবিধা পাবেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন দীর্ঘদিন একান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
