ঢাকাThursday , 2 February 2023
  • অন্যান্য

সাতক্ষীরার শ্যামনগরকে পৌরসভা ঘোষণা করে প্রজ্ঞাপন, ইউএনও প্রশাসক।

Link Copied!

 

শেখ নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলাধীন ৩২ টি এলাকা নিয়ে শ্যামনগর পৌরসভা গঠন করে গেজেট প্রকাশ করা হয়েছে। ২৯ জানুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত ওই গেজেট প্রকাশ করা হয়। একই সাথে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন (আইডি নং-১৭৮৩২ কে শ্যামনগর পৌরসভার প্রথম প্রশাসক নিয়োগ করা হয়েছে।
২৯ জানুয়ারি ২০২৩ এর ওই প্রজ্ঞাপনে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ ও সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী প্রশাসক শ্যামনগর পৌরসভার সার্বিক কর্মকান্ড পরিচালনা করবেন বলে উল্লেখ করা হয়। এস,আর, ও নং ১২-আইন/২০২৩ স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৪ এর উপ-ধারা(২) অনুযায়ী গঠনকৃত শ্যামনগর পৌরসভার আওতাধীন এলাকার মৌজা গুলো ৩নং শ্যামনগর ইউনিয়নের বাদঘাটা,কুলখালী, গোপালপুর, মাহমুদপুর, ইসমাইলপুর, খাগড়া দানা, নকিপুর মাজাট, হায়বাতপুর, শ্যামনগর, চন্ডিপুর, দাদপুর,পাটনীপুকুর, ফুলবাড়ী, দেবীপুর, কাশিপুর, শিবপুর, সোয়ালিয়া, চিংড়াখালী, কল্যানপুর ও যাদবপুর।
১নং ভুরুলিয়া ইউনিয়নের ইছাকুড়, কাচড়াহাটি নন্দীগ্রাম, সোনামুগারি, ভুরুলিয়া, দেউলদিয়া, বল্লভপুর, ব্রখশাসন,কুলটুকারী, বিষ্ণুপুর ও হাটছালা এবং ৮নং ঈশ্বরীপুর ইউনিয়নের ঘুমানতলী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।