ঢাকাWednesday , 1 February 2023
  • অন্যান্য

আগৈলঝাড়ায় নার্সকে শ্লীলতাহানী ও মারধরের ঘটনায় থানায় অভিযোগ।

Link Copied!

 

আগৈলঝাড়া প্রতিনিধিঃ-

বরিশালের আগৈলঝাড়ায় একটি বেসরকারী হাসপাতালের মালিকের আত্মীয় কর্তৃক হাসপাতালে কর্মরত চিকিৎসকের সহকারী নার্সকে শ্লীলতাহানী ও মারধর করায়
৩০ জানুয়ারি সোমবার বিকেলে শ্লীলতাহানী ও মারধরের শিকার নার্স বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাইপাস মোড় এলাকার দুঃস্থ মানবতার প্রাইভেট হাসপাতালে। একই হাসপাতালে মার্কেটিং বিভাগে কাজ করছিল স্থানীয় আব্দুল হাশেম ফকিরের ছেলে ও হাসপাতালের মালিক জুবায়ের হোসেনের মামাতো ভাই সোহাগ ফকির। সোহাগ বিভিন্ন সময়ে ওই নার্সকে বিরক্ত করার পাশাপাশি শ্লীলতাহানীর ঘটনা ঘটায়। শ্লীলতাহানীর শিকার নার্স হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযুক্তর বিচার দাবি করলে হাসপাতাল কর্তৃপক্ষ সম্প্রতি কর্মরত সোহাগ ফকিরকে চাকুরীচ্যুতকরে। চাকুরী হারিয়ে ক্ষুব্ধ সোহাগ সোমবার সকালে সেবিকার সাথে হাসপাতাল চত্তরে বসে কথা কাটা-কাটির মধ্যে এলোপাথারী মারধর শুরু করে। সোহাগের হামলায় আহত নার্সকে অন্যান্যরা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মাজহারুল ইসলাম সাংবাদিক বি এম মনির হোসেনকে জানান শ্লীলতাহানী ও মারধরের শিকার নার্স বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে এসআই মিজানুর রহমান মিশু ঘটনাস্থল পরিদর্শণ করেন এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।