ঢাকাWednesday , 1 February 2023
  • অন্যান্য

আগৈলঝাড়ায় ৫৭জন নব যোগদানকৃত সহকারী শিক্ষকদের সংবর্ধনা।

Link Copied!

 

মোঃ আলামিন বেপারী

‘শিক্ষা নিয়ে গড়ব দেশ,শেখ হাসিনার বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় নব যোগদানকৃত সহকারী শিক্ষদের সংবর্ধনা প্রদান করা করা হয়েছে।উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ৩১ জানুয়ারি মঙ্গলবার সকালে শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে আয়োজিত সংবর্ধণা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। সংবর্ধণা সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত, সহকারী শিক্ষা অফিসার সুনীল চন্দ্র দেবনাথ,আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম মাসুম, জামাল হোসেন গাজীসহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রতি সরকারের নিয়োগকৃত যোগদান করা ৫৭জন সহকারী শিক্ষককে ফুল দিয়ে বরণ করে নেয় প্রশাসন। অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষক ছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন, সরকারী কর্মকর্তাগন, শিক্ষক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে হল রুমে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।