ঢাকাTuesday , 31 January 2023
  • অন্যান্য

সাতক্ষীরার শ্যামনগরে নূরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত।

Link Copied!

 

শেখ নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরার শ্যামনগরের নূরনগর ১৭ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩০ শে জানুয়ারি বিকাল তিন ঘটিকার সময় সমাবেশটি অনুষ্ঠিত হয় ।
উক্ত সমাবেশে অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুল্লাহর সভাপতিত্বে ও ছাত্র শিমুল আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর ফারুক।
প্রধান অতিথি তার বক্তব্যে বই বিতরন, নিয়মিত উপস্থিতি, মূল্যায়ন প্রক্রিয়া, উপবৃত্তি সংক্রান্ত, জটিলতা নিরসন ও বাৎসরিক পিকনিক এর বিষয়ের উপর ব্যাখ্যা মূলক বক্তব্য তুলে ধরেন।
তিনি শিক্ষার্থীদের যথাযথ যোগ্যতা অর্জনে শিক্ষক, ছাত্র, অবিভাবক ও দায়িত্বশীলদের ভূমিকা সম্পর্কে ধারণা ধারণা দেন।
উক্ত সমাবেশে প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আসাদুল্লাহ বই বিতরন এবং তার সদ্ব্বব্যবহারের উপর বক্তব্য তুলে ধরেন।

এছাড়া বনভোজনের উপর আরো বক্তব্য তুলে ধরেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক জনাব আব্দুর রহিম এবং নিবন্ধন কাজে সহযোগিতা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাসলিমা আরজু।

পরবর্তীতে উক্ত মা সমাবেশ অনুষ্ঠানে অভিভাবকগণ বিদ্যালয়ের পাঠদান সহ সকল কার্যক্রমের উপর সন্তোষ প্রকাশ করে তাদের মন্তব্য তুলে ধরেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।