ঢাকাTuesday , 31 January 2023
  • অন্যান্য

আক্কেলপুরে পরিত্যক্ত ৩টি শুটারগান উদ্ধার করেছে র‍্যা্ব

Link Copied!

মনোয়ার হোসেন

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে পরিত্যক্ত অবস্থায় ৩টি ওযান শুটারগান উদ্ধার করেছে র‍্যাব।

রবিবার রাতে আক্কেলপুর উপজেলার বটতলী এলাকার একটি মেহগনি বাগান থেকে উদ্ধার করেন এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অস্ত্রধারীরা।

সোমবার সকালে র‍্যাব জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মোস্তফা জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।

র‍্যাব জানায় একটি সংবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বটতলী এলাকায় ছিনতাইয়ের কাজে জড়িত ছিলো তারা রাস্তায় চলাচলকারী পথচারীদের অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করতো।

এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানোর সময় র‍্যাবের উপস্থিটি টের পেয়ে পালিয়ে যায় এসময় সেখান দেশিয় ৩টি ওয়ান শুটার গান পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেন।

পরে সেগুলো জিডি মূলে আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।