ঢাকাSunday , 29 January 2023
  • অন্যান্য

উলিপুর এ চুরি হওয়া গরু উদ্ধার করেছে উলিপুর থানা পুলিশ, গ্রেপ্তার:০১

Link Copied!

 

মহিউল ইসলাম
উলিপুর প্রতিনিধি, কুড়িগ্রাম

উলিপুর থানা পুলিশের অভিযানে গরু চুরি মামলা রুজু হওয়ার তিন ঘন্টার মধ্যে চোরাই গরু উদ্ধার সহ গরু চোর কে গ্রেফতার। উলিপুর থানাধীন থেতাই ইউনিয়নের দড়ি কিশোরপুর গ্রামস্থ বাদী মহাবীর এর বসতবাড়ির গোয়ালঘর থেকে ২ টি গরু চুরি হয়ে যায়। পরবর্তীতে বাদী পরিবারের লোকজন ও স্থানীয় লোকজন সহ গরু উদ্ধারের চেষ্টায় ব্যর্থ হলে গত ২৮ জানুয়ারি ২০২৩ তারিখ উলিপুর থানায় এসে এজাহার দাখিল করে, এবং উলিপুর থানা পুলিশ দ্রুততার সাথে মামলা গ্রহন করে মামলা রুজুর তিন ঘন্টার মধ্যে উলিপুর নাওডাঙ্গা মিয়া পাড়ার কুখ্যাত চোর কেরামত আলী (৪৫) কে গ্রেফতার করা হয় এবং আসামী কেরামত আলীর বাড়ি হতে চোরাইকৃত দুইটি গরু উদ্ধার করে উলিপুর থানার একটি চৌকস টিম।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, ইতিমধ্যেই কুড়িগ্রাম জেলার চোর চক্রের মূল হোতাদের গ্রেফতার করা হয়েছে এবং যেকোন প্রকার চুরি বন্ধে থানা এলাকায় পুলিশি টহল বৃদ্ধি করা সহ চোর চক্রদের গ্রেফতারের ধারাবাহিকতা অব্যহত আছে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।