ঢাকাSunday , 29 January 2023
  • অন্যান্য

,এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।

সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান, পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মীর আসাদুজ্জামান স্যারের তত্ত্বাবধানে সাতক্ষীরা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ/জনাব আবু জিহাদ ফকরুল আলম খান এঁর নেতৃত্বে ইং-27/০১/২০২৩ তারিখ থানার বিশেষ অভিযান টিমের এসআই/মোঃ সাইমুন ঢালী ও এএসআই/ আনিচুর রহমান সঙ্গীও ফোর্স সহ ১৭.৪৫ ঘটিকার সময় সাতক্ষীরা থানাধীন ৬নং ভোমরা ইউনিয়নের হাড়দ্দহা আদর্শ গুচ্ছগ্রামস্থ মোঃ শাজাহান গাজী (৫৫), পিতা- মৃত ইমান আলী গাজী এর মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর, ২৪ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল, সহ আসামী ১. মোঃ ইদ্রিস আলী সরদার(৩৪), পিতা-মৃত ওজিয়ার সরদার , গ্রাম- হাড়দ্দহা (ভাড়ার মোড়) , থানা- সাতক্ষীরা সদর, জেলা -সাতক্ষীরা, ২. মোঃ তরিকুল ইসলাম(৩২), পিতা-মোঃ শাজাহান গাজী ,গ্রাম- হাড়দ্দহা (আদর্শ গুচ্ছগ্রাম), থানা- সাতক্ষীরা সদর, জেলা -সাতক্ষীরাব্দয়কে গ্রেফতার করেন।
এ সংক্রান্তে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।