ঢাকাSaturday , 28 January 2023
  • অন্যান্য

চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের অভিযানে ৩ টি বিপন্ন প্রাণী সহ গ্রেফতার ৪।

Link Copied!

 

মনা,নিজস্ব প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তিনটি বিপন্ন প্রাণী উদ্ধার করা হয়েছে।

২৭ শে জানুয়ারি শুক্রবার বেলা সাড়ে বারোটার দিকে লোহাগাড়া বার আউলিয়ার ডিগ্রী কলেজের সামনে অফিসার ইনচার্জ ওসি আতিকুর রহমানের দিক নির্দেশনায় লোহাগাড়া থানার পুলিশ টিম অভিযান পরিচালনা করে
২টি লজ্জাবতী বানর ১টি পেঁচা মোট তিনটি বিপন্ন প্রাণী সহ ৪ জনকে গ্রেফতার করেন।

আটকৃতরা হলেন মোবারক হোসেন মোহাম্মদ সাদ্দাম হোসেন
মোহাম্মদ আজহার সিকদার ও মহিউদ্দিন

এই বিষয়ে লোহাগার থানা অফিসার ইনচার্জ ওসি আতিকুর রহমান বলেন গোপন তথ্য পেয়ে আমরা আগে থেকেই উল্লেখিত স্থানে অভিযান করে দুটি মোটরসাইকেল যুগে বন্যপ্রাণী গুলো পাচার হওয়ার সময় উদ্ধার করি এবং এসময় চারজন পাচার চক্রের সদস্যকে গ্রেফতার করি এবং পরবর্তীতে প্রাণি সংরক্ষণ নিরাপত্তা আইনে মামলার রুজু করে তাদেরকে চট্টগ্রামের
বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।