ঢাকাFriday , 27 January 2023
  • অন্যান্য

আগৈলঝাড়ায় বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও খালের মধ্যে বাঁধ অপসারণ।

Link Copied!

 

এইচ,এম,পান্না
ষ্টাফ রিপোর্টারঃ-
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার প্রশাসনের অভিযানে
২৬ জানুয়ারি বৃহস্পতিবার
বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ এবং খালের মধ্যে আড়াআড়িভাবে বাঁধ অপসারণ করা হয়েছে। দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষায় বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার সন্ধ্যা নদী থেকে তৎসংলগ্ন খালের ঘোড়ারপাড় পর্যন্ত এবং ত্রিমুখী থেকে কোদালধোয়া পর্যন্ত খালের মধ্যে দিনব্যাপী অভিযান চালিয়ে প্রায় ৮০ হাজার মিটার অবৈধ চট জাল ও চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। এবং খালের মধ্যে আড়াআড়িভাবে দেওয়া অবৈধ বাঁধ অপসারণ করা হয়েছে, এবং একটি নৌকা জব্দ করে নিলামে বিক্রি করা হয়। ২৭ জানুয়ারি শুক্রবার সকাল ১০ ঘটিকায় জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর সন্ধ্যা নদী ও তৎসংলগ্ন ২টি খালের মধ্যে একযোগে এ অভিযান পরিচালনা করে। মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাখাওয়াত হোসেন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।