ঢাকাThursday , 26 January 2023
  • অন্যান্য

আগৈলঝাড়া ভালুকশী দারুন নযাত হাফেজিয়া মাদ্রাসার ১১তম বার্ষিক ওয়াজ অনুষ্ঠিত,।

Link Copied!

 

এইচ,এম,পান্না
স্টাফ রিপোর্টারঃ-

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার ভালুকশি দারুন নাজাত হাফিজি মাদ্রাসা ও মোহাম্মদীয়া এতিমখানা এর উদ্যোগে গতকাল ১১ তম বার্ষিক ওয়াজ ও দস্তার বন্দী মাহ্ফিল অনুষ্ঠিত হয়। মাওলানা কাজী মনিরুল ইসলাম এর সভাপতিত্বে হাফেজ কাজী মোজাম্মেল হক এর উপস্থাপনায় ইন্তেজামিয়া কমিটির সহযোগিতায় মাহ্ফিলটি অনুষ্ঠিত হয়।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মাহদী হাসান সিদ্দিকী সাহেব (বরিশাল) বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন হযরত মাওলানা মোঃ নাঈমুর রহমান মিফতাহ্ ও হযরত মাওলানা কাজী সরোয়ার হোসেন নেসারী সাহেব (বরিশাল)। প্রতি বছরের ন্যায় এ বছরও ৩ জন কুরআনের হাফেজকে পাগড়ি প্রদান করেন প্রধান বক্তা মাহাদী হাসান সিদ্দিকী সাহেব। মাহফিলের সার্বিক সহযোগিতায় যারা ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা হাওলাদার, কাজী জাহাঙ্গীর হোসেন, মাদ্রাসার সেক্রেটারি কাজী ইদ্রিস হোসেন, কাজী চুন্নু মিয়া, কাজী অপু, কাজী আল ইসলাম, কাজী পলাশ, কাজী মামুন, কাজী শাহীন, কাজী শাহ আলম, কাজী মোফাজ্জেল সহ এলাকার আরো ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিতি থেকে সহযোগিতা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।