আহাদ তালুকদার আগৈলঝাড়া বরিশাল
বরিশালের গৌরনদী উপজেলার ধানডোবা এলাকার একটি চানাচুর ফ্যাক্টরিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে আল আমিন খলিফা নামের স্থানীয় এক বাসিন্দা গুরুত্বর আহত হয়েছে। আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, বুধবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার মোক্তার ফুড প্রোডাক্ট নামের একটি ফ্যাক্টরির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। খবরপেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলে ফ্যাক্টরিটি বড়ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পায়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
