ঢাকাThursday , 26 January 2023
  • অন্যান্য

যশোরে শার্শা সিমান্তে ৮কেজি ১ শ ৬৩ গ্রাম ওজনের ৭o পিস স্বর্ণের বার, ফোন ও প্রাইভেট কারসহ আটক-২

Link Copied!

 

মনা,নিজস্ব প্রতিনিধিঃ
যশোরের শার্শা সিমান্ত থেকে খুলনা ব্যাটালিয়নের সদস্যরা ৮কেজি ১ শ ৬৩ গ্রাম ওজনের ৭০ পিস স্বর্নের বার ৩ টি ফোন ও ১ টি প্রাইভেট কার সহ ২ জন ব্যাক্তিকে আটক করেন। আজ ২৫ জানুয়ারী বুধবার বিকালে এ সব আটক ও উদ্ধার করা হয়।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স জানান,তার নিজস্ব সোর্সের তথ্যের ভিত্তিতে শার্শার পাচকায়বা আম বাগানের পার্শ্ব দিয়ে একটি স্বর্নের বড় চালান ভারতে পাচার হবে সেই হিসাবে বিশেষ টহল দল মেইন পিলার ১৭/৭ এস এর ২০ আর পিলার হতে আনুমানিক ০৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাঁচকায়বা নামক স্থানে একটি প্রাইভেটকার টহল দলের নিকটবর্তী আসলে থামানোর জন্য সংকেত দিলে গাড়ীটি থামায়।

প্রাইভেটকারের ভিতরে থাকা ধৃত ০২জন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে সন্দেহজনক মনে হলে টহল দল কর্তৃক প্রাইভেট কারটি তল্লাশী করা হয়। উক্ত প্রাইভেটকার তল্লাশী করলে গাড়ীর ডান পার্শ্বে থাকা ষ্টিয়ারিং এর সামনে মিটার গেজে ষ্টীলের বক্সের ভিতরে কসটেপ দিয়ে মুড়িয়ে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৮.১৬৩ কেজি ওজনের মোট ৭০ পিস স্বর্ণের বার, ০৩টি মোবাইল ফোন এবং ০১ টি প্রাইভেট কারসহ দুজন কে আটক করা হয়।

আটককৃতরা হলেন,মোঃ শফিকুল ইসলাম (২৯), পিতা-মৃত দেবেন মোড়ল, গ্রাম-পুটখালী, , থানা- বেনাপোল পোর্ট, জেলা-যশোর ও মোঃ হান্নান প্রধান, পিতা-মৃত রতন প্রধান, গ্রাম-বটদৈল, পোষ্ট- বটদৈল, থানা-কচুয়া, জেলা-চাঁদপুর এবং মোঃ ইয়াকুব আলী ব্যাকা (৩৪), পিতা-মোঃ আনারুল ইসলাম, গ্রাম-আমলা, , থানা-শার্শা, জেলা-যশোর দৌড়ে পালিয়ে যায়। ধৃত আসামীদ্বয় প্রাইভেটকারটির মধ্যে থাকা স্বর্ণের বারগুলো কায়বা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল। যার আনুমানিক সিজার মূল্য-৬,৬৬,৯৬,৪০৮/-(ছয় কোটি ছেষট্টি লক্ষ ছিয়ানব্বই হাজার চারশত আট টাকা)।

উল্লেখ্য, গত ২০২২ সাল হতে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে মোট ২২ (বাইশ) বারে ২৩ জন আসামীসহ সর্বমোট ৬৫ কেজি ২২২ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে, যার মূল্য-৪৮,৩০,৫৪,১০০/- (আটচল্লিশ কোটি ত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার একশত) টাকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।