ঢাকাTuesday , 24 January 2023
  • অন্যান্য

কালিগঞ্জের কৃষ্ণনগরে ১ দিনে ৩ গুণী মায়ের মৃত্যু।

Link Copied!

 

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।

কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে একই দিনে ৩ গুণী মায়ের মৃত্যু হয়েছে।
২৪ জানুয়ারী মঙ্গলবার ইউনিয়নটির হোসেনপুর গ্রামের মাওঃ জিয়াউর রহমানের মা ও সৈয়দ আলী গাজীর স্ত্রী মোছাঃ মনোয়ারা খাতুন সকাল ১০ টায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মরহুমার জানাজার নামাজ ২৫ জানুয়ারী বুধবার সকাল ৯ টায় হোসেনেপুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। তার স্বামী, ২ পুত্র ও ৬ কন্যা সহ অসংখ্য গুনাগ্রহী রেখে রয়েছেন।

একই দিনে সকাল ৭টা ১৫ মিনিটে সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার কৃষ্ণনগর ইউনিয়ন প্রতিনিধি মোঃ জামাল উদ্দিনের মা জুলেখা বিবি(৭০) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন (ইন্না…. রাজিউন)। মরহুমা জুলেখা বিবি কৃষ্ণনগর ইউনিয়নের শাহাপুর গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী। মঙ্গলবার জোহরের নামাজ শেষে শাহাপুর ঈদগাহ ময়দানে মরহুমার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। মৃত্যুকালে তিনি তার স্বামী, দুই পুত্র এবং এক কন্যা সন্তান সহ বহু গুনাগ্রহী রেখে গেছেন।

এবং সোমবার দিবগত রাত্র ৩ ঘটিকায় আঃ রাজ্জাক তরফদারের(রাজ্জাক বিডিআর) মা মোছাঃ সবিরণ বিবি বার্ধক্য জনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন(ইন্না…. রাজিউন)। মরহুমা সবিরণ বিবি শংকরপুর গ্রামের মোঃ বেলায়েত আলী তরফদারের স্ত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর তিনি ৫ পুত্র এক কন্যা সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মঙ্গলবার আসর নামাজের পর নিজ বাসস্থানে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

৩ গুনি জনের মৃত্যুতে কৃষ্ণনগর আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি,সাধারণ সম্পাদক,সাংগঠনিক সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষ গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই দিনে ৩ গুনি মায়ের মৃত্যুতে এলাকাতে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।