ঢাকাFriday , 27 May 2022
  • অন্যান্য

বড়দের জ্ঞানে প্রস্ফুটিত হয়ে যুবকরা দেশ সেবায় এগিয়ে আসবে।-খাদ্যমন্ত্রী

Link Copied!

মোঃ নাজমুল হক স্টাফ রিপোর্টার, নওগাঁ।

নওগাঁর নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে আওয়ামী যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে শ্রীমন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জামাল কাজীর সভাপতিত্বে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সঞ্চালনা করেন সেলিম আহম্মেদ(জুয়েল) ও মেজবাহ কামালের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী যুবলীগের সঞ্চালনা করেন জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বড়দের জ্ঞানে প্রস্ফুটিত হয়ে যুবকরা দেশ সেবায় এগিয়ে আসবে। এ দেশ কারও প্ররোচনায় পথভ্রষ্ট হবে না। প্রধানমন্ত্রীব শেখ হাসিনার উন্নয়নের শপথ নিয়ে সবাইকে এক হয়ে কাজ করতে হবে বলে জানান তিনি। স্বেচ্ছাসেবক লীগের কাউন্সিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম সজিব এবং আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক কাউন্সিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোত্তালিব হোসেন বাবর। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, সহ-সভাপতি ইশ্বর চন্দ্র বর্মন, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, আবেদ আলী দেওয়ান, যুগ্ম সম্পাদক মনোরঞ্জন মজুমদার, শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহারুল ইসলাম বুলু, সহ-সভাপতি রফিকুল ইসলাম, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎপল সরকার পিন্টু, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হুমায়ুন কবির প্রমূখ। শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে জাহাঙ্গীর আলমকে সভাপতি ও সাইরুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয় এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নুরুল ইসলামকে সভাপতি ও সোহেল রানাকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।