ঢাকাTuesday , 24 January 2023
  • অন্যান্য

আগৈলঝাড়ায় বঙ্গবন্ধুর শৈশবের বিদ্যাপীঠের ১৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন,।

Link Copied!

 

এইচ,এম,পান্না
ষ্টাফ রিপোর্টারঃ-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশবে অধ্যয়ন করা বিদ্যাপীঠ, বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার ১৩০ বছরের ঐতিহ্যবাহী সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ও বিদ্যালয় প্রতিষ্ঠাতা কৈলাশ চন্দ্র সেনের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়।
পরে বিদ্যালয় চত্তরে প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক সরদার, মতিউর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান জসীম সরদার, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, ৪নং গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু সহ প্রমুখ।
প্রসংগত, ১৮৯৩ সনের ২৩ জানুয়ারী কৈলাশ চন্দ্র সেন বৃটিশ সরকারের ম্যাজিস্ট্রেটের চাকুরী ছেড়ে এলাকার শিক্ষা প্রসারের জন্য বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র হিসেবে অধ্যয়ন করেছিলেন এবং দেশ বিদেশের অনেক গুণী ব্যক্তিত্ব এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।