এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি ॥
আশাশুনিতে দৈনিক পত্রদূতের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকাল ২.৩০ মি. আশাশুনি প্রেসক্লাবে দৈনিক পত্রদূতের ব্যুরো অফিসের আয়োজনে কেককাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন, আশাশুনি থানা অফিসার ইনচার্জ মু. মমিনুল ইসলাম পিপিএম। পত্রিকার আশাশুনি উপজেলা ব্যুরো প্রধান এস.এম আহসান হাবিবের সভাপতিত্বে ও আশাশুনি সংবাদদাতা আব্দুস সামাদ বাচ্চুর পরিচালায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন, আশাশুনি থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মু. রফিকুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি জি.এম মুজিবুর রহমান, জি.এম আল-ফারুক, পত্রদূতের সহ-সম্পাদক ডা: সুদয় কুমার মন্ডল। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহন করেন ও উপস্থিত ছিলেন, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.কে হাসান ,সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, সাবেক সহ-সভাপতি আলী নেওয়াজ, রিপোটার্স ক্লাবের সহ-সভাপতি এম সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দীন, মানবাধিকার সংগঠনের সভাপতি ও অনলাইন বর্ণটিভির সম্পাদক আরিফুল ইসলাম, পত্রদূতের বিশেষ প্রতিনিধি জাবের হোসেন, প্রেসক্লাবের সদস্য বাহবুল হাসনাইন, গোলাম মোস্তফা, জগদিশ চন্দ্র সানা, ফাইজুল কবির, জ্বলেমিন হোসেন, পত্রদূতের বুধহাটা প্রতিনিধি আব্দুর রব, শ্রীউলা প্রতিনিধি শহিদুল ইসলাম প্রমূখ।
