ইয়াছির আরাফাত
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি।।
“তুচ্ছ নয় রক্ত দান’বাঁচতে পারে একটি প্রাণ” এই গ্লোগানকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে আলোর সেচ্ছাসেবী রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও সেচ্ছাসেবী মিলন মেলা উপলক্ষে (২৩ জানুয়ারি সোমবার) সকালে চন্দ্রবাজ রসিদা বেগম শিক্ষা কমপ্লেক্সে কোরআন তেলাওয়াত, খেলাখুলা,আলোচনা সভা, পুরষ্কার বিতরণ,কেককাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হয়।
আলোচনা সভায় ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজার সভাপতিত্বে এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন
সহ কারি কমিশনার (ভূমি) আতাউর রাব্বি,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন স্মৃতি,চন্দ্রবাজ রশিদা বেগম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার মোশারফ হোসেন,মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক,বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, আলোর সেচ্ছাসেবী রক্তদান সংগঠনের সভাপতি মোঃ নাজমুস সাকিব ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান,বাট্টাজোড় ইউনিয়ন শাখার সভাপতি নাজমুল রানাসহ আরো অনেকেই।
