আলমগীর হোসেন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রংপুর বিভাগীয় ছাত্রকল্যাণ এসোসিয়েশনের চড়ুইভাতি অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জানুয়ারি) রংপুর বিভাগের ১০০ জন শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে জয়োধ্বনি মঞ্চের পাশে এই চড়ুইভাতি অনুষ্ঠিত হয়।
চড়ুইভাতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড.তপন কুমার সরকার,স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া আফরিন তন্বী, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ তারিফুল ইসলাম,জনসংযোগ কর্মকর্তা মোঃ রেজাউদ্দৌলাহ প্রধানসহ রংপুর বিভাগের সাবেক শিক্ষার্থীরা।
রংপুর বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পারিক সম্পর্ক বৃদ্ধিতে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা নিজেদের রান্না করা বিভিন্ন রকম খাবারের আয়োজন করেন।খাবার শেষে উপস্থিত শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের একাডেমিক ও ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন পড়ালেখার পাশাপাশি আদর্শ, অনুসরণীয়, অনুকরণীয় ব্যক্তিত্ব হওয়ার গুরুত্ব।পরে শিক্ষার্থীদের কন্ঠে গান ও ফটোসেশনের মাধ্যমে শেষ হয় এই চড়ুইভাতি অনুষ্ঠান।
চড়ুইভাতি অনুষ্ঠান নিয়ে দর্শন বিভাগের শিক্ষার্থী আতিয়া শার্মিলা আখি বলেন,দীর্ঘদিন ধরে এরকম একটি অনুষ্ঠানের অপেক্ষায় ছিলাম।প্রতিবছর আমরা শীতকে কেন্দ্র করে বিরিয়ানি বা বারবিকিউ পার্টি করি।এটা এক প্রকার মিলনমেলা।সবাইকে একসাথে দেখে অত্যন্ত ভালো লাগছে।
চাকুরির জন্য নিজেকে প্রস্তুত করার গুরুত্ব তুলে ধরে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড.তপন কুমার সরকার বলেন, এই ধরনের আয়োজনকে সাধুবাদ জানাচ্ছি। নিজেদের অঞ্চলের মানুষের প্রতি ভালোবাসা ও ভালোলাগাকে আরো বর্ধিত করতে এই ধরনের অনুষ্ঠানের গুরুত্ব অনেক।শিক্ষার্থীদের উদ্দেশ্য বলতে চাই,পড়াশুনার পাশাপাশি সৎ ও আদর্শ মানুষ হতে হবে। চাকুরির জন্য নিজেদেরকে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন হিসেবে গড়ে তুলতে হবে।আমাদের উত্তর অঞ্চলের মানুষের শক্তি হলো সরলতা। মেধা ও মননের মাধ্যমে আমাদেরকে নিজেদের স্বাক্ষর রেখে যেতে হবে।
আলমগীর হোসেন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
০১৯০৯৯২১০৮০
