রেজাউল করিম
স্টাফ রিপোর্টার
ঠাকুরগাঁওয়ের শীবগঞ্জ ও ভোমরাদহ এর মাঝে ৪৬২কিমি (ভাতারমারী ফার্ম) এলাকায় রেলক্রসিং (আনম্যান গেট) এ ঢাকাগামী ৭৯৪ পঞ্চগড় এক্সপ্রেসের সাথে ট্রাকের সংঘর্ষ হয়েছে।
ট্রাকের ড্রাইভার ও হেলপারকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।
জানা গেছে,সংঘর্ষের অনেকটা দূর পর ট্রেন থেমেছে। যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয় নি। তবে ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে।
পীরিগঞ্জ স্টেশন মাস্টার জানান,ঘটানাস্থল থেকে ট্রেন ছাড়তে ৪ ঘন্টা বিলম্ব হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
