ঢাকাMonday , 23 January 2023
  • অন্যান্য

কোটালীপাড়ায় নির্মানের ছয় দিনের মাথায় স্কুলের বাউন্ডারি গেইট ভেঙ্গে পড়েছে !এতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আহত হয়েছে!।

Link Copied!

 

এইচ,এম,পান্না
ষ্টাফ রিপোর্টার
গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার
১৫৫ নং বরইভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।
স্কুুল কর্তৃপক্ষ ও স্থানীয়দের অভিযোগ সম্প্রতি স্কুলের বাউন্ডারি ওয়াল নির্মিত হয়েছে। গত ছয় দিন পূর্বে ঠিকাদার নাছির,ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম কে সঙ্গে নিয়ে গেইট লাগাতে যায়। কিন্তুু নিম্নমানের গেইট হওয়ার কারনে স্কুল কর্তৃপক্ষ গেইট লাগাতে নিষেধ করেন। তবে ঠিকাদার ও ইঞ্জিনিয়ার নিষেধ উপেক্ষা করে গেইট লাগিয়ে দিয়ে আসে।গতকাল ২১ জানুয়ারি শনিবার বিকেলে স্কুল মাঠে বাচ্চারা খেলাধুলা কারার সময় আকস্মিকভাবে গেইটের দরজা ভেঙে পড়ে যায়। এ সময় গেইটের দরজার নিচে চাপা পড়ে মারাত্মক আহত হয়।ওই স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী আরাফত ছানি ।আহত ছানি কে স্থানীয়রা কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।তবে ছানির অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করেন।

আজ সকালে কোটালীপাড়া উপজেলা এলজিইডি স্যার এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম কে নিয়ে ঘটনাস্থলে গিয়ে দূরত্ব গেইট টি লাগাতে গেলে স্থানীয়রা বাধা দেয়।এ সময় ঘটনাস্থলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম দ্রুত স্থান ত্যাগ করে।
সাংবাদিকেরা, ঠিকাদার কে বহু বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেনি বলে জানা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।