মহিউল ইসলাম
উলিপুর প্রতিনিধি, কুড়িগ্রাম
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নে “উত্তর আমেরিকা (JEXCA)” এর উদ্যোগে এবং কাশেম ফাউন্ডেশনের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ করা হয় আজ ২২ জানুয়ারি (রবিবার) সকাল ১১ঃ৩০ ঘটিকায় থেতরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।
শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি জনাব মোঃ তাসভীর- উল- ইসলাম এর কন্যা মিস সামিরা কাশেম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ হায়দার আলী মিয়া, এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন থেতরাই ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হালিম, যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, ছাত্রদলের সংগ্রামী সভাপতি মোঃ আবুল কালাম আজাদ (রাজু), ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আবেদ আলী সহ বিএনপির সকল নেতা ও কর্মীগণ উপস্থিত ছিলেন।
এসময় থেতরাই ইউনিয়নের সকল ওয়ার্ডের অসহায় মানুষের মাঝে চাদর বিতরণ করা হয়।
অসহায় মানুষেরা এই কনকনে শীতে শীতবস্ত্র পাওয়ায় কাশেম ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
