ঢাকাSaturday , 21 January 2023
  • অন্যান্য

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারকে পদোন্নতি ও বদলী জনিত বিদায়ী সংবর্ধনা।

Link Copied!

 

আহাদ তালুকদারঃ স্টাফ রিপোর্টার

বরিশাল জেলার গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গৌরনদী উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি বিপিন চন্দ্র বিশ্বাসকে পদোন্নতি ও বদলী জনিত বিদায়ী সংবর্ধনা জানানো হয়েছে।

গৌরনদী উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে ২১শে জানুয়ারি সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সংবর্ধনা জানানো হয়। এসময় তাকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা শিল্পকলা একাডেমির পরিচালক ফারুক হোসেন টিপু, সাংবাদিক ও আবৃত্তি শিল্পী সৈয়দ মাজারুল ইসলাম রুবেল, তবলা প্রশিক্ষক অশোক গোস্বামী, বাংলাদেশ সময় আগৈলঝাড়া প্রতিনিধি আহাদ তালুকদার, সংগীতশিল্পী তপশ্রী চক্রবর্তীসহ শিল্পকলা একাডেমির গান, আবৃত্তি, নিত্য ও চিত্রাংকন বিভাগের প্রশিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়েছেন। তিনি গৌরনদী বাসীর কাছে একজন মানবিক মানুষ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে সর্বজন সমাদৃত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।