ঢাকাSaturday , 21 January 2023
  • অন্যান্য

বগুড়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর বিক্রি করায় একজনের কারাদণ্ড।

Link Copied!

 

মনা, নিজস্ব প্রতিনিধিঃ
বগুড়া সদরে এরুলিয়ায় প্রধানমন্ত্রীর গৃহহীনদের দেওয়া উপহারের ঘর বিক্রি করায় জামরুল শেখ(৫২) নামের এক জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

২০ জানুয়ারি(শুক্রবার) সকাল ১০ টার দিকে বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের কদমতলী আশ্রয়ণ প্রকল্পে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজা পারভীন এ আদেশ দেন।

সাজা পাওয়া ব্যক্তি জামরুল শেখ ওই এলাকার মৃত ছায়েদ আলী শেখের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত জামরুলকে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি বাড়ি দলিলও জব্দ করেছে।
বিষয়গুলো নিশ্চিত করেছেন ইউএনও ফিরোজা পারভীন। তিনি জানান, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহহীন ও ভূমিহীনদের জন্য এরুলিয়া ইউনিয়নের কদমতলীতে আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করা হয়েছে৷ ওই প্রকল্পের ১২ নম্বর বাড়ি জামরুল গৃহহীন হওয়ায় বরাদ্দ পান।তবে তিনি প্রতারণার আশ্রয় নিয়ে ওই প্রকল্পের আরেক বাসীন্দা ইদ্রিস আকন্দের কাছে ৭০ হাজার টাকায় বরাদ্দ পাওয়া ঘরটি বিক্রি করে দেন৷ ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জামরুলকে কারাদণ্ড দেওয়া হয়।সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজা পারভীন বলেন, প্রধানমন্ত্রীর উপহারের ঘর বিক্রি সাথে কোন চক্র বা অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এই ঘরগুলো প্রাপ্য মানুষদের হাতে তুলে দিতে উপেজাল প্রশাসন কাজ করে যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।