ঢাকাSaturday , 21 January 2023
  • অন্যান্য

বকশীগঞ্জে সাংবাদিক সাইফুলের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

Link Copied!

 

ইয়াছির আরাফাত
বকশীগঞ্জ(জামালপুর) প্রতিনিধি।।
জামালপুরের বকশীগঞ্জে দৈনিক আজকের জামালপুরের বকশীগঞ্জ প্রতিনিধি মরহুম সাংবাদিক সাইফুল ইসলামের স্মরণে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সাইফুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ২০ জানুয়ারি শুক্রবার ক্যাফে নিরিবিলিতে বাদ আছর বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন নূর মসজিদের মোয়াজ্জেম হাফেজ মোঃ মিজানুর রহমান।
উপস্থিত ছিলেন বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন,ভোরের কাগজের বকশীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক আল মোজাহিদ বাবু,বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের কোষাধক্ষ্য ও দৈনিক সবুজ নিশানের বকশীগঞ্জ প্রতিনিধি মাহবুর রহমান ময়ুর,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও আই বার্তার নাজমুল রানা,মহিলা বিষয়ক সম্পাদক ও ৭১ বাংলার শাহনাজ পারভিন, বাংলাদেশের আলো রায়হান, ভোরের ডাকের ইয়াছির আরাফাত ও মরহুম সাংবাদিক সাইফুলের পিতা আনোয়ার হোসেনসহ আরো অনেকেই।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।