ঢাকাThursday , 26 May 2022
  • অন্যান্য

হরিণের মাংস, ৪টি মাথা ও পাসহ শিকারি আটক

admin
May 26, 2022 11:03 pm
Link Copied!

শেখ সোহেল, বাগেরহাট জেলা প্রতিনিধি

সুন্দরবন থেকে হরিণের মাংস, মাথা, পাসসহ মিজান হাওলাদার (৪৫) নামের এক শিকারীকে আটক করেছে বন বিভাগ।

বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ছোট ভদরুদ্দিন খালের ভিতর থেকে এই শিকারিকে আটক করা হয়। এসময় তার ব্যবহৃত নৌকায় থাকা একমন হরিণের মাংস, চারটি মাথা, চারটি চামড়া, দুইটি ডিঙ্গি নৌকা ও ১৯টি হরিণ শিকারের ফাঁদ জব্দ করেন বন রক্ষিরা।

আটক মিজান হাওলাদার বাগেরহাটের শরণখোলা উপজেলার পানিরঘাট এলাকার তানজের হাওলাদারের ছেলে।সুন্দরবনের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সাদিক মাহমুদ বলেন, বনরক্ষীরা বিভিন্ন এলাকায় টহল দেয়ার সময় ছোট ভদরুদ্দিন খালে ডিঙ্গি নৌকা দেখে তাদের কাছে এগিয়ে যান।

এসময় বনরক্ষীদের দেখে অন্যান্য শিকারীরা বনের মধ্যে পালিয়ে গেলেও একজনকে আটক করতে সক্ষম হন। তাদের সাথে থকা টুকরো টুকরো করা হরিণের একমন মাংস, চারটি মাথা, চারটি চামড়া, ১৯টি ফাঁদ, দুটি দা ও দুটি ডিঙ্গি নৌকা জব্দ করেন তারা। এব্যাপারে বন আইনে একটি মামলা দায়ের করে সন্ধ্যায় রেঞ্জ অফিসে প্রেরন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।